March 17, 2026 8:02 pm

Writer, Politician, Freethinker, Activist

March 17, 2026

Writer, Politician, Freethinker, Activist

মানুষও পিপড়ার মত অন্ন শস্য দানা বহনকারী পথিক

Spread the love

শুনসান নীরব দুপুরে

একদিন পিপড়েরা হেঁটে যায়—
দল বেধে তারা পিঠে বহন করছে যেন
ঋগ্বেদের অদৃশ্য অক্ষরগুলো।

ধূলোর মধ্যে তারা আঁকতে থাকে
ঋতের গোপন সম্পাদ্য,উপপাদ্য ত্রিকোণমিতি
যেখানে প্রতিটি শস্য দানা, অন্ন
ব্রহ্মের নিঃশ্বাস হয়ে জ্বলে উঠে।

আমি মাঝে মাঝে দেখি
তাদের ক্ষুদ্র দেহের ভেতর
উপনিষদের জোছনা।

পৃথিবীর ত্বকে পিপড়েরা লিখে চলে
এক অদৃশ্য মন্ত্র
শ্লোক, কিন্তু কেউ শুনতে পায় না ওসব।
দূর্বাঘাসেরা ঝিনুকদের আবৃত্তি করে করে শোনায়—
ঐ যে পিপড়ের দল দেখছ ওড়া কেবল পোকা নয়,
ওড়া প্রজাপতির আগে জন্মানো প্রাচীন ঋষিদের আঙ্গুল।

বালুকণায়
তারা গড়ে তোলে নগর সভ্যতা
যেন ক্ষুদ্র যজ্ঞবেদী, ওদের শ্রমই অগ্নি।

একদিন সন্ধ্যার ছায়ায় দেখি
একটি পিপড়া হঠাৎ থেমে গেছে
কেন? আমি জানি না,
তবে তার চোখে জ্বল জ্বল করছিলো
সপ্তর্ষির আলো যেন আলোর বৃষ্টি হবে এখনি।

তখন বুঝি
এ বৈদিক পথের কোন শুরু নেই,নেই কোন শেষ
একটি পিপড়াও দেখি অনন্ত ব্রহ্মের দিকে হেঁটে চলে…
…. …… ..
কোন এক প্রভাতে শঙ্খধ্বনিতে
একটি পিপড়া ঘুম থেকে জেগে ওঠে
তার মুখের সাথে সুতোর মত সরু দুটি সূর
পাখিদের লেখা কোন বেদের অশ্রুত স্বরচিহ্ন যেন,
যেন সে মাটির কনা অনুতে খুঁজে ফেরে ঋতের পথ।

আমি দেখছি
একটি পিপড়া বহন করে চলছে
একটি ভাঙা চালের দানা,

আরেকটি পিপড়া টেনে নিয়ে যায় একটি সাদা ভাত
হয়তো ভাতটি খাবে
আর ভাঙা চালের দানাটা সঞ্চয় করে রাখবে
আপতকালের জন্য,

ওরা মানুষের মত ঋন করে কাঁধে দায় নিয়ে খায় না,বাঁচে না
পিপড়েরা
একান্নবর্তী পরিবারের মত সবাই মিলে মিশে খায়,

পথ চলে ঘুমায়
ওরা মানুষের মত শঠতা বুঝে না,
হিংসে করে না,অপরাজনীতি ও ধর্ম শাস্ত্র বুঝে না।

পৃথিবীর বুকে পিপড়েরা নিরলস এঁকে চলে
একটি গোপন মানচিত্র
যেখানে ওদের প্রতিটি নড়াচড়া
যেন ব্রহ্মের প্রথম ও শেষ নিঃশ্বাসের অনুবাদ।

গাছের পাতাগুলো মুচকি হেসে বলে ওঠে—
এই পিপড়েগুলো একদিন
অগ্নিহোত্র করেছিল কোন এক নদীর পারে
প্রথম প্রভাতের আগে।

তাদের প্রত্যেক সুড়ঙ্গ
আসলে একেকটি ভূগর্ভের উপনিষদ,
যেখানে আঁধার মানে, মায়া
আর শ্রম? মানে, জ্ঞান,বিজ্ঞান।

আমার তখন মনে হয়
ব্রহ্মাণ্ড আসলে
একটি বিশাল পিপড়ের ছায়াপথ
যেখানে আমরা সবাই
অন্ন, দানা, শস্য বহনকারী আগন্তুক,পথিক।

আর, এই ক্ষুদ্র প্রাণীটি
নীরবে গান গেয়ে যায়—
ঋতই পথ,
যজ্ঞই জীবন,
জীবনই পথ, পথই জীবন!

পথ ও জীবন ধূলোতে গড়াগড়ি খায় অনবরত,
আর এই প্রতিটি ধূলিকণাতেই যেন
লুকিয়ে আছেন, ব্রহ্ম।
…… …..

আরো পড়তে এখানে ক্লিক করুন…..

শেখ ফরিদ
শেখ ফরিদ

Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube