September 25, 2026 10:24 pm

Writer, Politician, Freethinker, Activist

September 25, 2026

Writer, Politician, Freethinker, Activist

ভালোবাসি বলে কবিতা লিখি (কবিতা)

Spread the love

ভালোবাসি বলে কবিতা লিখি

একদিন আমায়
ভালোবাসবে, সে আশায়
তোমার ঠোঁট নিয়ে কবিতা লিখি না আমি,
কোন বিদ্যালয়ে পাঠ নিয়েও কবিতা লেখা শিখি না।

তোমাকে ভালোবাসি বলে
তোমার চোখ জোড়া, আমার চোখে
সমুদ্র মনে হয়
অব্যাক্ত শব্দ বাক্য সঞ্চয়
হতে থাকে;
তুমি কোন দিনও জানবে না
এ হৃদয় তোমাকে একটু কাছে পেতে
কতবার বোবার মত ডাকে।

আমি সুন্দরীদের দিকে
তাকিয়ে তাকিয়ে কবিতা লেখা শিখেছি,
কেউ শেখায়নি, শিখি না।
কবিতা শেখার বিষয় নয়, অনুভবের ;
অনুভবসমূহ শব্দে, বাক্যে প্রকাশ হলে
লোকে তাকে কবিতা বলে।

ভালোবাসবে সে আশায় কবিতা লিখি না আমি
তোমায় ভালোবাসি বলে কবিতা লিখি,
তোমার বেণী দেখে দেখে প্রথম কবিতা লেখা শিখি।

তোমার পায়ের পাতা, মুখ, বুক, স্তন;
আমার চোখে নক্ষত্র চাঁদ ও চাঁদের জোছনার মতন।

(সাত বছর আগে লেখা।)
🍃🌺🌹


Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube