June 13, 2026 3:16 pm

Writer, Politician, Freethinker, Activist

June 13, 2026

Writer, Politician, Freethinker, Activist

বাসুকি ( ১)

Spread the love

রাতের ভেতর রাত গুটিয়ে বসা—বাসুকি,
তুমি কোনো প্রাণী নও,
তুমি চাপা পরা সময়ের কুণ্ডলী।

শব্দের আগে তোমার নিঃশ্বাস জন্ম নেয়,
আলো পৌঁছনোর আগেই
তুমি অন্ধকারকে দায়িত্ব বুঝিয়ে দাও।

মন্থন চলে—
কেউ জানে না কারা টানে,
কেউ জানে না কে সে দড়ি।

বিষ নামে প্রতিদিন,
নতুন থালায়, নতুন নামে,
তুমি প্রশ্ন করো না—গ্রহণ করো কেবল।

শিব এখন ধারণা,
আর তোমার কাঁধে ঝুলে থাকে নিদ্রিত বাস্তব।
নীল কণ্ঠ নয়—
আজ নীল হয়ে যায় নীরবতা মেঘ প্রেমের খোঁজে।

তুমি ফণা তোল না,
তুমি অসীমের সীমা আঁকো
ধ্বংস যেখানে থামে—
সেখান থেকেই শুরু হয় তোমার শুরু।

বাসুকি—
ভয় নয়,
ভয় সহ্য করার প্রাচীন সনাতন কৌশল।

 

 

আরো পড়তে এখানে ক্লিক করুন…..


Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube