March 26, 2026 10:56 pm

Writer, Politician, Freethinker, Activist

March 26, 2026

Writer, Politician, Freethinker, Activist

মানুষ ও রাজনীতি” কবিতার ৪র্থ পর্ব

Spread the love

“মানুষ ও রাজনীতি” কবিতার ৪র্থ পর্ব

প্রথমে ছিল না রাজা,না আমত্য, না প্রজা —
ছিল কেবল চেতনা বোধ,পরিবার গঠনের পর
মানুষ নিজেকে বহু করে দেখল স্বচ্ছ জলের কা়ঁচে
আর সেই জলের
ঢেউয়ে ভাঙা প্রতিচ্ছবি দেখে তার নাম দিল সমাজ।

সমাজ নিজেকে স্থির রাখতে চাইল,
স্থিরতার জন্য নিয়ম গড়ল,
নিয়ম জমে হল মৃত ও জীবীত পাথর, সাদা কালো লাল ধূসর —
সে পাথরগুলোর নাম রাখলো রাষ্ট্র।

কিন্তু আত্মা কখনো পাথর নয়,
সে প্রবাহ;
তাই রাজনীতি শুরু হয়
যখন প্রবাহকে আকার দিতে চায় কেউ, তান্ডব নৃত্যও হয়।

ক্ষমতা কোনো পদার্থ নয়, বস্তু নয়, প্রেম নয় বিরহও নয়
এটি এক সম্মিলিত বিশ্বাস অবিশ্বাসের জলকেলি
যেমন আয়না কোন দিন মুখ তৈরি করে না
শুধুই প্রতিফলন দেয় কোন চিহ্নের, ছায়ারও।

যে শাসন করে
সে অন্যদের উপর নিচে ভিতরে বাহিরে নয় —
সে অসংখ্য মানুষের ইচ্ছার
সংকুচিত একটি কেন্দ্র।

অহংকার সেই কেন্দ্রকে নিজের মনে করে,
বোধ দেখে — ভাবে
এটি কেবল অনুকরন অস্থায়ী সমীকরণ মাত্র।

আমিই রাষ্ট্র রাজা তা ভাবলে রাষ্ট্রে
ভয়ানক অরাজকতা জন্মায়।
রাজা যদি বুঝে আমি দায়িত্ব
তখন ধর্ম জন্মায়,ন্যায প্রসব করে।

আইন সে তো লেখা কিছু শব্দ,বাক্য
ন্যায় উপলব্ধ, অর্থ মানুষের হৃদয়ের।
আইন প্রয়োগ হয় বহির্জগতে কাউকে হাসাতে কাঁদাতে
ন্যায় জাগে অন্তর্জগতে একেবারে ভিতর থেকে।

যেখানে শাস্তির প্রয়োজন বেশি
সেখানে বোধ,নৈতিকতা জন্মেছিল কম তা ধরে নেয়া যায়।
যেখানে প্রেম মায়ার ধারা আছে
সেখানে আইন অদৃশ্য থাকলেও কিছু যায় আসে না কারো।

রাষ্ট্রের পূর্ণতা তখনই
যখন আইন ক্রমে প্রয়োজনহীন হয় —
কারণ মায়া ও বোধে চালিত মানুষ নিজেই বিধান হয়ে ওঠে।

অর্থ কেবল হাত বদল হওয়া ধাতু নয়,
এটি বিশ্বাসের চলমান রূপ বৃদ্ধা নারীর মত।
কর মানে শোষণ নয়
যদি তা আবার ফিরে আসে কল্যাণ হয়ে নাগরিকের হাতে
আর দান মানে মহত্ত্ব নয়
যদি তা অহংকার বৃদ্ধি করে,দান করুনা নয় অংশগ্রহন।

অর্থনীতির মূল প্রশ্ন —
কি, কে কি পেল?
সম্পর্ক গড়া বা ভাঙ্গা!

যেখানে বিনিময় বিশ্বাস ভেঙ্গে ফেলে
সেখানে বাজার,
যেখানে বিনিময় সম্পর্ক গড়ে
সেখানে নির্মান হয় সভ্যতা, পৃথিবী মনে রাখে বিলুপ্ত হলেও।

যুদ্ধ ভয় ডেকে আনে কেউ আবার ভয়ে যুদ্ধে অংশ নেয়
যুদ্ধের শুরু আসলে অস্ত্রে নয়,পরিচয়ে,বানিজ্যে,প্রতারনায়।

যখন মানুষ নিজেকে পৃথক ভাবে
তখন সীমান্ত আঁকে;
যখন একাত্ম দেখে নিজেকে
তখন আঁকে পথ পরিক্রমা,আলপনা, আকুতি, আকৃতি।
যে আঁকতে জানে
সে আবৃত্তিও আঁকে,আদিম মানুষেরা কথাও আঁকতো পাথরে

রাষ্ট্রের শক্তি সেনাবাহিনীতে নয়,
নাগরিকের নিরাপত্তার অনুভবে।
যে সমাজ কম ভীত,কম ভয় দেখায়
সহিংস নয় সে সমাজ এমন কি নগর রাষ্ট্র পরিবার ঘরও।

স্বাধীনতা মানে বাধাহীনতা নয়,
সচেতন শুভ নির্বাচন আঘাত প্রেমে কথায় হাসিতে
যে নিজের প্রবৃত্তির দাস হয়ে গেছে
স্বাধীনতা
তাকে দেখে পালাবে শিকারি দেখে পাখি যেমন করে পালায়।
যে আত্মজ্ঞানী খুঁজে পেয়েছে নিজের পরিচয়
সে বদ্ধ থেকেও মুক্ত ইল মাছের মত ঘুরে বেরাতে জানে জলে

রাষ্ট্রের কাজ কি মানুষকে নিয়ন্ত্রণ করা? না,তা নয়
এমন পরিবেশ সৃষ্টি করে দেয়ার ভার রাষ্ট্রের
যেখানে নিয়ন্ত্রণ প্রয়োজনহীন হয়; কথা,কথা কয়।

অবশেষে রাষ্ট্র একটি আয়না —
মানুষের চেতনার মুখশ্রীর, আত্মার।

বোধ ও চেতনা যেখানে বিভক্ত
রাষ্ট্র সমাজে সংসারে সংঘর্ষ সেখানে অনিবার্য হয়ে উঠবে,
বোধ ও চেতনার সমন্বিত সম্মিলনে রাষ্ট্রে স্বস্তি আসে।
রাজনীতি কৌশল নয়,সমষ্টিগত আত্মজ্ঞান,মানুষই কেন্দ্র।

যে দিন মানুষ নিজেকে চিনে ফেলার অক্ষর চিনবে
সে দিন শাসন থাকবে কিন্তু শাসক থাকবে না আর।
(চলবে)


Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube