March 27, 2026 1:42 am

Writer, Politician, Freethinker, Activist

March 27, 2026

Writer, Politician, Freethinker, Activist

তোমার গালের কালো তিল

Spread the love

তোমার গালের কালো তিল

তোমার গালের কালো তিল
রাতের আকাশে একা একা থাকা চাঁদের মতো
হাসির পাশে বসে সে নীরবে পাহারা দেয়,
যেন সৌন্দর্যের গোপন ঠিকানা এই কালো তিল।

ওই একফোঁটা আঁধারেই
আমি হারিয়ে ফেলি দিনের সব ক্লান্তি ও আলো।
তিলটি কথা বলে না,
তবু আমার হৃদয় তার সুপ্ত ভাষা বুঝে নেয় জেনো।

তোমার মুখের মানচিত্রে
ওই তিল—একটি অস্থির স্থায়ী চিহ্ন,
যেখানে এসে থামে
আমার সমস্ত কামনা, বাসনা,প্রেম ও অহংকার।

তোমার গালের কালো তিলটি
একফোঁটা গভীর রাত,
যেখানে আলো এসে থেমে যেতে চায়।
হাসির ছায়ায় বসে সে
নিঃশব্দে আমার দিকে তাকায়,
আমি তাকাতে পারি না—ডুবে যাই
যেন তিল নয় যেন একটি গভীর কালো সমূদ্র।

ওই তিলের ভেতর
না জানি
কত না বলা কথা জমে আছে,
যেন প্রেমও সেখানে গোপনে আশ্রয় নেয়
যেন মায়ার ভরা কোন সাদা মেঘের কালো বিন্দু।

তোমার মুখ আমার কাছে একটি সন্ধ্যা,
আর ওই কালো তিল—
একটি ভোর না হওয়া রাতের মহাকাব্য।

তোমার গালের কালো তিল
আমাকে শেখায়—অপূর্নতাও সৌন্দর্য হতে পারে।
সব আলো পূর্ণতা নয়,
কিছু অন্ধকারও অর্থ তৈরি করে
তৈরি করে সুর, প্রীতি, মায়া!

ওই তিলের কাছে এসে
হাসিও থেমে যায় চিন্তায়,
যেন সৌন্দর্য নিজেই নিজেকে প্রশ্ন করে
কে তুমি?
আমি বুঝি,প্রেম মানে কেবল আলিঙ্গন,সঙ্গম ও প্রাপ্তি নয়,
একটি বিন্দুকে মহাবিশ্ব বলে মেনে নেওয়া হলো প্রেম।

তোমার সম্মুখে তাই সবই ক্ষণস্থায়ী,
শুধু ওই তিলটি—
ধ্রুব তারার মতো স্থির
তোমার প্রেমিকের দৃষ্টিতে।

তোমার গালের কালো তিল
একফোঁটা গভীর রাত হয়ে গেলে
যেখানে এসে
আলোরা নিজের সীমা চিনে নেয়,নিতে চায়
তোমাকে পেতে চায় কাছে,আরো কাছে,অনেক কাছে৷

হাসির ছায়ায় বসে সে
নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থাকে,
আর আমি তাকাতে গিয়েই ডুবে যাই নিজের ভেতর।

ওই তিলের গভীরে
জমে আছে অগণিত না-বলা বাক্য,
ও তুমি বুঝবে না,
যেন প্রেম ও কবিতা সেখানে নির্বাক আশ্রয় খোঁজে অবিরাম।

তোমার মুখ আমার কাছে এক দীর্ঘ সন্ধ্যা,
আর ওই কালো তিল—
চিরন্তন একাকিত্বের শান্ত স্বাক্ষর।
যা,আমি পেতে চাই আপন করে
দেখবো এ জীবনে দু চোখ ভরে, হৃদয় ভরে।

সব পাওয়া প্রেম,কিছু না পাওয়া প্রেম?সে তো আরাধনা।


Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube