May 1, 2026 11:58 am

Writer, Politician, Freethinker, Activist

May 1, 2026

Writer, Politician, Freethinker, Activist

আমি এখন আর আগের মত স্বপ্ন দেখতে পারি না! (কবিতা)

Spread the love

আমি এখন আর আগের মত স্বপ্ন দেখতে পারি না!

আমি এখন আর আগের মত কাঁদতে পারি না
আমি এখন আর আগের মত হাসতে পারি না
আমি এখন আর আগের মত ভালোবাসতে পারি না।

আমি এখন আর আগের মত পথ হাটতে পারি না,
আমি এখন আর
আগের মত কারো হাত মুখ গাল ছুঁইতে পারি না
আমি এখন আর আগের মত কথা বলতে পারি না।

আমি
এখন আর আগের মত বন্ধুদের, বন্ধু ভাবতে পারি না
আমি
এখন আর আগের মত শত্রুদের, শত্রু ভাবতে পারি না।

আমি এখন
আর আগের মত পশুগুলো, পশু ভাবতে পারি না,
আমি এখন আর
আগের মত বাটাল অথবা এয়ারগানে কোন পাখির বুকে নিশানা তাক করতে পারি না,
পাষন্ড মনে হয় নিজেকে।

ওখানে বৃষ্টিতে ভিজে কে?
আমি এখন আর আগের মত
কোন রমনীর ভেজা শরীরের দিকে তাকাতে পারি না
আমি
এখন আর আগের মত কোন নারীর সূডৌল স্তনে হাত রাখতে পারি না
আমি এখন আর
আগের মত কোন রুপসীকে মুখমেহন করে করে নিজের জিহ্বটা অবশ করতে পারি না!

অজানা সংশয়
ভয়
আমাকে আকড়ে ধরে
সুন্দরীরা আমার উপরে
শুয়ে থেকে থেকে
তাদের অতৃপ্তি, আল্পনায় এঁকে এঁকে
ফিরে চলে যায়
আমি কি রেখেছি আমাকেই কোন অদৃশ্য পাহারায়?
জানি না।

আমি এখন
আর আগের মত সব মানুষকে মানুষ ভাবতে পারি না,
আমি এখন আর আগের মত
মদের নেশায় বুঁদ হয়ে মেঝেতে পরে থাকতে পারি না।
আমি এখন আর
আগের মত ঘন্টা, দিন, রাত, হপ্তা চুক্তিতে বেশ্যাদের দেহ কিনে সঙ্গম উপভোগ করতে পারি না।
প্রেম ভালোবাসা সঙ্গমের তৃপ্তি ক্রয়
এখন আামার কাছে ভয়ংকর অপরাধ মনে হয়।

আমি এখন আর আগের মত সাঁতরাতে পারি না,
এখন আমি আর আগের মত ঘুমোতে পারি না,
এখন আমি আর আমার শিশু কন্যাটাকে চুমু দিতে পারি না
কবে যেন শেষ চুমুটা দিয়ে ছিলাম?
মনে করতে পারছি না।

কবে যেন
আমি আমার পুত্রটাকে শেষ জড়িয়ে ধরে ছিলাম,
তাও মনে করতে পারছি না;
বোধয়, স্মৃতি দুর্বল হয়ে গেছে।

আমি এখন আর আগের মত গান শুনতে পারি না,
আমি এখন আর আগের মত নাচ দেখতে পারি না
প্রতিটি মুদ্রা গুনে গুনে ;
আমি এখন
আর আগের মত পেছনে ফিরে তাকাতে পারি না
আমার সাবেক প্রেমিকাদের কন্ঠ শুনে।

আমি এখন আর
আগের মত মসজিদে, মন্দিরে যেতে পারি না
আযান অথবা শংঙ্খ ধ্বনি শুনেও;
আমি
এখন আর আগের মত সব কিছু ফিরে পাবো কি
স্বপ্নের জাল বুনেও?
আমি
তো এখন আর আগের মত স্বপ্নও দেখতে পারি না।


Spread the love
Tags :

Grid News

Latest Post

Find Us on Youtube